ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে পাঁচ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পাঁচ লাখ টাকা জরিমানা করলো কলকাতা হাইকোর্ট।

আজ বুধবার (৭ জুলাই) এ জরিমানা করে নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ। মূখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচার ব্যাবস্থাকে কলুষিত করার অভিযোগ এনেছে আদালত।

জরিমানার অর্থ জমা দিতে হবে রাজ্য বার কাউন্সিলে যা পরবর্তীতে কোভিড চিকিৎসায় ব্যবহৃত হবে। এই মামলা পরবর্তীতে কোন মোড় নেবে তা নিধারণ করবে হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল।

এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জরিমানা করাটা লজ্জাজনক ঘটনা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আবেদন করবেন বলেও জানান তিনি।

নন্দীগ্রামে ভোটের ফল গণনায় কারচুপির অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন মমতা। তবে বিচারপতি চন্দের সাথে বিজেপীর পূর্ব যোগাযোগ আছে এমন অভিযোগ তুলে ন্যায় বিচার পাবে কিনা এমন সন্দেহ থেকে আগেই আপত্তি জানিয়েছিল তৃণমূল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102