ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পশ্চিমবঙ্গের লকডাউন শিথিল করার ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

করোনায় লাগাতার লকডাউনের কারণে মারাত্মকভাবে ধাক্কা খাচ্ছে ভারতের অর্থনীতি। বিশেষ করে নিম্নমধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণির মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় পশ্চিমবঙ্গে কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শারীরিক দূরত্ব মেনে চলা ও টিকাদান কর্মসূচির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

গত ১৫ মে থেকে ৩১ মে পর্যন্ত পূর্ণ লকডাউন শেষে ১ জুন থেকে কিছু ক্ষেত্রে শিথিলতা দিয়ে আবারো ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছে মমতা প্রশাসন। যদিও সরকারিভাবে লকডাউন না বলে মহামারি মোকাবিলায় একে ‘বিধিনিষেধ’ বলছে মমতা সরকার।

সেই বিধিনিষেধেই এবার কিছুক্ষেত্রে শিথিলতা আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে ছাড় পাওয়াদের মানতে হবে স্বাস্থ্যবিধি। টিকাদান কর্মসূচিকেও গুরুত্ব দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনগুলোর শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে করোনাকালীন ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়ে জরুরি মতবিনিময় করেন মমতা। এসময় ভ্যাকসিন কার্যক্রম নিয়েও নির্দেশনা দেন তিনি। এ বছরের জানুয়ারি মাস থেকে গোটা ভারতের মতো পশ্চিমবঙ্গ রাজ্যেও ভ্যাকসিন কার্যক্রম চলছে। এখন পর্যন্ত রাজ্যে মোট সোয়া কোটি মানুষ এর আওতায় এসেছেন। রাজ্যের মোট জনসংখ্যা প্রায় ১০ কোটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102