ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পশ্চিমবঙ্গে ইয়াসের ক্ষতিপূরণে মমতার ‘নজিরবিহীন’ সিদ্ধান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৪ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর আম্পানের ত্রাণ বিতরণ ও ক্ষতিপূরণের অর্থ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে নয়ছয়ের অভিযোগ থেকে শিক্ষা নিয়ে নতুন কৌশলে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার পথে হাঁটতে চাইছেন তিনি।

শুক্রবার (২৮ মে) ইয়াস পরবর্তী ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে মোদি-মমতার।

ঘূর্ণিঝড় আম্পানের পর ক্ষতিপূরণের অর্থ নিয়ে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ উঠেছিল মমতা সরকারের বিরুদ্ধে। ত্রাণ বিতরণে সেই দুর্নীতির কথা স্বীকার করে তদন্ত শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আম্পান থেকে শিক্ষা নিয়ে এবার ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি ও ক্ষতিপূরণের অর্থ দিতে নতুন কৌশল নিয়েছেন মমতা।

আম্পানে ক্ষতিগ্রস্তদের ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন মমতা। আর তাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা অনেকেই সরকারি ত্রাণের টাকা পাননি। বিজেপি অভিযোগ করে অর্থ পেয়েছেন তৃণমূল সমর্থক কিংবা তৃণমূল নেতাদের পরিবারের সদস্যরা।

তবে এবার মমতা বলেছেন, ৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের আবেদন করতে হবে। ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেই আবেদন খতিয়ে দেখা হবে। যাচাই বাছাই শেষে ১ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ ব্যাংকে পৌঁছে যাবে।

গত বছর আম্পানের পর দুর্যোগ নিয়ে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়েছিলেন মোদি-মমতা। দুর্যোগকালীন পরিস্থিতির মধ্যেও মোদি মমতার বৈঠক নিয়ে ইয়াস নিয়ে রাজনীতি শুরু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102