ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

করোনাভাইরাস মহামারীতে ভারতের পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে পরীক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন হবে, তা আগামী সাতদিনের মধ্যে ঘোষণা করা হবে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, ইতিমধ্যে একাধিক বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টও সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে। সেই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার পথে হাঁটল না পশ্চিমবঙ্গে সরকার। বাতিল হয়ে গেল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

সোমবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পড়ুয়া, অভিভাবক ও আমজনতার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে মতামত চাওয়া হয়েছিল, তাতে ৮৩ শতাংশ মানুষ উচ্চ মাধ্যমিক বাতিলের পক্ষে ছিলেন।

তিনি বলেন, ‘প্রত্যেকের মতামত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণও আছে। বিশেষজ্ঞ কমিটিও বলেছে যে এই সময় পরীক্ষা নেওয়া উচিত নয়। যেহেতু মহামারী চলছে, অনেক স্কুল সেফ হাউস হয়ে গিয়েছে। নানা রকম ব্যাপার আছে। তাই আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না।’

তবে কীভাবে মূল্যায়ন কীভাবে হবে, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। উচ্চ শিক্ষা সংসদ এবং স্কুলশিক্ষা দফতরের আলোচনার ভিত্তিতে আগামী সাতদিনের মধ্যে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কিন্তু মূল্যায়ন হবে, সেটা মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ শিক্ষা সংসদ এবং শিক্ষা দফতর একসঙ্গে বসে সেটা দেখে নেবে। বিশেষজ্ঞ কমিটিরও মত আছে। তবে দেখে নিতে হবে, বাচ্চাদের যেন কোনও অসুবিধা না হয়।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102