ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৮২ জন। আর মৃত্যু হয়েছে ১১৮ জনের।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৭ হাজার ৬৮২। আগের দিন সংখ্যাটা ছিল ৭৯১৩। গত ২৪ ঘণ্টায় ৭২ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে সংক্রমণের হার দেখা গেছে ১১.১০ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৭৯৬। ১ হাজার ৬৬৪ জন সংক্রমিত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৬৩, ৪৭৭ ও ৪৮৪।
এদিকে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা এখনও শতাধিক। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ২৩ ও ২৮। ১১ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হাওড়া ও হুগলিতে মৃতের সংখ্যা যথাক্রমে ৬ এবং ৫।
গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ১৪৬ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯৫.৭৩%।
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে ২ লাখ ৯৩ হাজার ৬৪২ জনকে টিকা দেওয়া হয়েছে।