ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পশ্চিম ইউক্রেনের লভিভের সামরিক ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৪৬ বার পঠিত

পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলের সামরিক স্থাপনায় আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। শনিবার (২৫ জুন) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন লভিভের গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি।

গভর্নর কোজিটস্কি জানান, লভিভে অবস্থিত ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে চারটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ ঘটনায় চারজন আহত হয়েছে। খবর রয়টার্স।

তিনি আরও জানান, কৃষ্ণ সাগর থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ বাহিনী। দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী।

ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর একাধিকবার রুশ হামলার শিকার হয় ইয়াভোরিভ সামরিক ঘাঁটি। পশ্চিমা মিত্রদের থেকে প্রাপ্ত সামরিক সহায়তা মজুদের স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছিল এটি।

সর্বশেষ মে মাসে ইয়াভোরিভের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটিতে হামলার ঘটনায় নিহত হয় ৩৫ জন। আহত হয়েছিলেন প্রায় দেড়শ জন।

২৪ জুন চতুর্থ মাস অতিক্রম করে রুশ-ইউক্রেন যুদ্ধের দৈর্ঘ্য। প্রাথমিক পর্যায়ে তুমুল প্রতিরোধের মুখে পড়লেও অভিযানের দ্বিতীয় ধাপে লক্ষণীয় বিজয় অর্জন করছে মস্কো।

বর্তমানে তারা ডনবাস অঞ্চলের দখল নিশ্চিতে সম্পূর্ণ মনোনিবেশ করেছে। লুহানস্ক ও দোনেস্ক প্রদেশ দুটি নিয়ে ডনবাস গঠিত। অঞ্চলটিতে ২০১৪ সাল থেকেই রুশ ভাষীরা স্বাধীনতার দাবিতে লড়াই করছে।

ইতোমধ্যে রাশিয়ান সামরিক বাহিনী লুহানস্ক প্রদেশের প্রায় ৯৫ শতাংশ এবং দোনেস্কের ৬০ শতাংশের বেশি ভূখণ্ড দখলে নিয়েছে। তুমুল ক্ষেপণাস্ত্র ও কামান হামলায় অঞ্চলটি বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইউক্রেনে ৪,৬০০ জনের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, যুদ্ধের কারণে এক কোটি ৫০ লাখ ইউক্রেনীয় তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাদের মধ্যে ৮০ লাখের বেশি অন্যান্য দেশে পালিয়ে গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102