ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাঁচতারা হোটেলের সামনে ভিক্ষা করেছি: বিদ্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৫৬ বার পঠিত

বলিউড তারকা বিদ্যা বালান পাঁচতারা হোটেলের সামনে নাকি ভিক্ষা করেছেন। কেন তিনি ভিক্ষা করেছিলেন- এক সাক্ষাতকারে জানালেন সেই কথা। খবর হিন্দুস্তান টাইমসের।

বিদ্যা বালান জানান, আইএমজি নামে ভারতীয় মিউজিক গ্রুপ রয়েছে। যাদের তরফে প্রতি বছর শাস্ত্রীয় সঙ্গীতের কনসার্টের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠান তিন দিন ধরে সারারাত চলে। আমিও স্বেচ্ছাসেবক হিসেবে সেই কমিটিতে ছিলাম। অনুষ্ঠান শেষে সবকিছু গুছিয়ে আমরা নরিমান পয়েন্টে হাঁটতে যেতাম।

তিনি আরও বলেন, এমনই একদিন আমায় বাকিরা চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলা হয় ওবেরয়-দ্য পামস-এর কফি শপে গিয়ে খাবার চাইতে হবে বাইরে থেকে। আমিও সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বাইরে থেকে কাচের দরজায় টোকা দিতে থাকি, আর বলতে থাকি- ‘আমি কাল রাত থেকে কিছু খাইনি। আমাকে দয়া করে কিছু খাবার দিন’। বিশ্বাস করুন, লোকজন ভীষণ বিরক্ত হন! কোনো উত্তরই পাইনি, লোকজন একবার তাকিয়েছেন মাত্র। ওরা বুঝতেও পারেননি আমি অভিনেত্রী। অগত্যা আমার বন্ধুরা ভীষণ লজ্জায় পড়ে বলেন- এবার ডেকে নেন।

খুব শিগগিরই ‘নিয়ত’ ছবিতে গোয়েন্দার বেশে দেখা যাবে বিদ্যা বালানকে। এ ছবিতে তার সঙ্গে রয়েছেন রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরি, দীপান্নিতা শর্মা এবং নিকি ওয়ালিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102