ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাঁচ কিশোরকে প্রকাশ্যে নির্যাতন, ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের জেলে পাড়ায় মাছ ধরার জাল চুরির অপরাধে পাঁচ কিশোরকে একসঙ্গে বেঁধে প্রকাশ্যে নির্যাতন করেছে স্থানীয় পঞ্চায়েত। এসময় ওই জেলেদের ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

রোববার (১৬ মে) সকাল ১০টার দিকে দক্ষিণ শুল্লকিয়া গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। পরে বিকেলে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়।

এক মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কিশোর জেলেদের প্রকাশ্যে বেঁধে লাঠি দিয়ে নির্যাতন করছেন একজন। পাশ থেকে তাদের পরিবারের নারী সদস্যরা কান্না করে তাদের ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন। কান্নারত নারীরা এগিয়ে আসলে তাদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা গেছে।

নির্যাতনের শিকার এক কিশোর জেলের বাবা জানান, তার ছেলেসহ পাঁচজন কিশোর জেলে ১০-১১ হাতের একটি বিন্দিজাল নিয়ে যায়। পরে ওই জাল উদ্ধার করে মালিককে দিয়ে দেওয়া হয়। কিন্তু সকালে স্থানীয় পঞ্চায়েত শ্রীহরি জল দাশ, নেপাল দাস, প্রিয় লাল, রাশ মহন ও স্থানীয় চৌকিদার আমির হোসেন মিলে কিশোর জেলেদের ডেকে পাঠায়। এক পর্যায়ে প্রকাশ্যে তাদেরকে বেঁধে লাঠি দিয়ে নির্যাতন করা হয় এবং প্রত্যেকের ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানাও করে তারা।

এবিষয়ে অভিযুক্ত চৌকিদারসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে বিকেলে নির্যাতনের শিকার কিশোরদের সঙ্গে কথা হয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102