ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাঁচ বছরের শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টা, ৩১ মার্চের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

চার বছর আগে দিনাজপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার চেষ্টা মামলা আগামী ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়ন করে দিনাজপুরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে মামলা নিস্পত্তিতে প্রসিকিউশনের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া দিনাজপুরের সমাজসেবা অধিদপ্তর ও নারী ও শিশু বিষয়ক কর্মকর্তাকে ভিকটিমের চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রবিবার এ আদেশ দেন। চার বছর আগের ওই ঘটনার মামলার বিচার সম্পন্ন না হওয়ার বিষয়টি আদালতের নজরে আনা হলে আদালত এ আদেশ দেন। বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আতাউল্লাহ নুরুল কবির। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

জানা যায়, ২০১৬ সালের ১৮ অক্টোবর শিশুটি ধর্ষণের শিকার হয়। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়ে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাসহ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতসহ সিগারেটের ছ্যাকা দেয়। পরে বাড়ির পাশের একটি হলদী ক্ষেতে পুতে রাখে। এদিকে বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে রাতেই শিশুটির পিতা পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন সকালে শিশুটিকে বাড়ির পাশের হলদী ক্ষেত থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই বছরের ২০ অক্টোবর রাতে শিশুটির পিতা পার্বতীপুর থানায় একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজকে আসামি করে একটি মামলা করেন। সেই মামলা এখনও দিনাজপুর আদালতে বিচারাধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102