ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাঁচ বলে ওভার দেওয়া ল্যাংটনই আউট করেন সাকিবকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

অস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচে গত শনিবার (৫ নভেম্বর) এক আম্পায়ার পাঁচ বলে দিয়ে বসলেন ওভার। এ নিয়ে হয় ভীষণ সমালোচনা।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন ভুল!

সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই আরেকটি ভুল! এবার সাকিব আল হাসানকে ভুল আউট দিয়ে সমালোচনায় তৃতীয় আম্পায়ার। দুটি ঘটনাই ঘটিয়েছেন জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে।
ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী আস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচে ব্যাট করছিলেন মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার। দু’জনেই প্রথম দু’টি বলে একটি করে সিঙ্গলস নেন। এর পর ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারেন মার্শ। পরের বলে তিন রান নেন তিনি। পঞ্চম বলে কোনও রান নেননি। এরপরই আম্পায়ার রুসেরে ওভারের সমাপ্তি ঘোষণা করেন।

সেই ল্যাংটন আজ ছিলেন তৃতীয় আম্পায়ারের ভূমিকায়। ১১তম ওভারটি করছিলেন শাদাব খান। তার পঞ্চম বলে ডাউন দ্য উইকেটে এসে মারতে যান সাকিব। টাইমিং ঠিক না হওয়ায় বল প্যাডে লাগে। জোরালো আবেদনে আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক আঙুল তুলে দেন। সাথে সাথে রিভিউ নেন সাকিব। টিভি রিপ্লেতে আলট্র্রা এজে ধরা পড়ে, বল প্যাডে লাগার আগে ব্যাট ছুঁয়েছে। কিন্তু জিম্বাবুয়ের আম্পায়ার ল্যাংটন বোধহয় সেটা দেখতেই পাননি। তাই তিনি মাঠের আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তই বহাল রাখেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102