ads
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাঁচ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ল লকডাউন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় এবং ৫টি রোহিঙ্গা ক্যাম্পে আগামী ৬ জুন পর্যন্ত কঠোর লকডাউন বাড়ান হয়েছে।

এর আগে, গত ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত দশ দিন ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, ‘কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে সীমান্ত উপজেলা টেকনাফে ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছিল। করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে না আসায় আগামী ৬ জুন পর্যন্ত লকডাউন বাড়ান হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধি এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এই দুই উপজেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন হবে।

এদিকে উখিয়া ও টেকনাফের ৫টি রোহিঙ্গা ক্যাম্পেও মঙ্গলবার থেকে আরও ১ সপ্তাহের জন্য লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ্দৌজা বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ায় উখিয়ার ২, ৩, ৪, ১৫ ও ২৪ নাম্বার ক্যাম্পকে ১০ দিনের জন্য লকডাউন করে দেওয়া হয়েছিল। তা আরও ৬ দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এ লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে চিকিৎসা, খাদ্য পণ্যসহ জরুরি কার্যক্রম ছাড়া সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102