ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাওনাদারদের বসিয়ে রেখে ব্যবসায়ীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২২ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে ঋণের চাপে বিধান বর্মণ (৫২) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিধান উপজেলার নশরতপুর ইউপির পুশিন্দা হিন্দুপাড়ার অনিল বর্মনের ছেলে। রবিবার সকাল সাড়ে ১০টায় মুরইল বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ঘরের ভেতরে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিধান বর্মণ তার এবং স্ত্রীর নামে বিভিন্ন সমিতি (এনজিও) ও ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ করেন। ঋণের চাপে কিছুদিন আগে তিনি আত্মগোপনে ছিলেন। বেশ কয়েক দিন আগে তার মুরইল বাজারে মেসার্স তৃপ্তি ট্রেডার্স নামের রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানে তিনি ফিরে আসেন। বিষয়টি পাওনাদাররা জানতে পেরে টাকা আদায়ের জন্য বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এসে টাকা পরিশোধ করার জন্য চাপ দেন। শুধু তাই নয়, কয়েক দিন আগে জনৈক পাওনাদার টাকা না পেয়ে তার বাড়ি থেকে গরু নিয়ে চলে যায়।

বিধান বর্মনের ছেলে মিহির বর্মণ জানায়, রবিবার সকালে পাওনাদাররা মুরইল বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে এসে টাকার জন্য চাপ দেয়। এসময় তার বাবা পাওনাদারদের বসিয়ে রেখে পাশের নির্মাণাধীন ঘরে সকলের অজান্তে বৈদ্যুতিক পাখা লাগানো রডের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে ঘর থেকে বেরিয়ে আসতে দেরি হওয়ায় স্থানীয়রা ঘরের জানালা দিয়ে দেখে তার বাবা গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হোসেন জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় বিধান বর্মনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102