ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাওনা টাকা চাওয়ায় যুবকের আঙুল কর্তন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৪ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় পাওনা টাকা চাইতে গিয়ে হাতের আঙুল হারিয়েছেন লাহাবুল ইসলাম (২১) নামে এক যুবক। হাঁসুয়ার আঘাতে আঙুলটি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার।

শুক্রবার (২ জুন) বিকেলে দর্শনা পৌর এলাকার শাপলা পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। তার দুই হাত ও কানে কোপের চিহ্ন রয়েছে।

আহত লাহাবুল দর্শনা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ও দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

আহত লাহাবুল বলেন, বেশ কিছুদিন আগে দর্শনা শাপলা পার্ক এলাকার ফকির চাঁদের ছেলে এনামুল আমার কাছ থেকে ফ্রিজ কেনার জন্য সাত হাজার টাকা ধার নেন। আমাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। শুক্রবার বিকেলে আমি তার বাসায় টাকা চাইতে গেলে এনামুল, তার স্ত্রী তাসলি এবং মেয়ে ইভা আমাকে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে কোপ দেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত এনামুলকে ধরতে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102