ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাওনা টাকা চাওয়ায় মারধরে প্রাণ গেল যুবকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত
নেত্রকোনা

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলায় প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মাসুদ উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরি গ্রামের ইজ্জত আলীর ছেলে।

রবিবার (৭ মার্চ) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন

তিনি জানান, উপজেলার বাঁশরী গ্রামের তানভীরের নিকট মাসুদ মিয়ার সাড়ে ৬ হাজার টাকা পাওনা ছিল। গতকাল শনিবার (৬ মার্চ) সন্ধ্যার পর তানভীরের নিকট পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তানভীর উত্তেজিত হয়ে সাথে থাকা রোমানসহ মাসুদ মিয়াকে মুখে ও শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি মারতে থাকে। এতে মাসুদ মিয়া মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা রাতেই মদন উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করলে রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাসুদ। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102