ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাওনা ৪২০ টাকার জন্যে নয়নকে খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৭২ বার পঠিত

সুনামগঞ্জে পাওনা ৪২০ টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু সাইফুল ইসলাম নয়ন (২৫) নামের যুবক খুন হয়েছেন।

রোববার (৩০ জানুয়ারি) বিকেলে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। নিহত যুবক পৌর শহরের বড়পাড়া এলাকার কাউসার আহমেদের ছেলে।

ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ঘাতক বন্ধু রেজুয়ান মিয়া (২৫) ও তার ভাই রোহান মিয়া (২৩) কে আটক করেছে পুলিশ। আটককৃত রেজুয়ান ও রোহান জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের নুরুল হোসাইনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নয়ন ও রেজুয়ান দুই জন ঘনিষ্ট বন্ধু ছিলেন। একদিন রেজুয়ান তার সমস্যার কথা বলে এক সপ্তাহের জন্য বন্ধু নয়নের কাছ থেকে ৪২০ টাকা ধার নেয়। কিন্তু সেই টাকা ফেরত চাইলে সে নয়নের সঙ্গে খারাপ আচরণ করে।

নিহতের পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে শহরে অভিযান চালিয়ে পুলিশ ঘাতক বন্ধু রেজুয়ান ও তার ভাই রোহানকে আটক করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪২০ টাকা পাওনা টাকা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে বলে জানা গেছে। খবর পাওয়ার পরপরই আরেক বন্ধুকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102