ads
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে নিউজিল্যান্ড’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১ বার পঠিত

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। খেলার সব আয়োজনই প্রস্তুত ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি কোনো দলেরই। প্রথম ওয়ানডে শুরুর কয়েক মিনিট আগে সফর বাতিল করে নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কায় কিউইদের এমন সিদ্ধান্তে বিব্রত পাকিস্তান ক্রিকেট বোর্ড।

হঠাৎ নেওয়া এমন সিদ্ধান্তের কারণে তুমুল সমালোচনায় পড়ে যায় নিউজিল্যান্ড। এবার নিউজিল্যান্ডের সমালোচনায় মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

নিউজিল্যান্ডের এই সফর বাতিলের বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না গতিতারকা শোয়েব আখতার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব আকতার লিখেছেন, ‌’নিউজিল্যান্ড পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে।‌’

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কথা বলেছেন শোয়েব। তার মতে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন আচমকা সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটে বড়সড় ধাক্কা দিতে পারে।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কিউইদের নেওয়া এই সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছেন না শোয়েব আখতার। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‌’গত ৪-৫ দিন ধরে ইসলামাবাদে আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তারা সেখানে পূর্ণ নিরাপত্তার মধ্যেই ছিল। কিন্তু হুট করেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তারা এ সিদ্ধান্ত নিল, যা মোটেই কাম্য নয়। বিশ্বের অন্যতম নিরাপদ স্বর্গ এখন পাকিস্তান। এটা আপনাকে মানতে হবে।‌’

তিনি আরও বলেন, ‌নিউজিল্যান্ডের উচিত ছিল আমাদের গোয়েন্দা সংস্থার ওপর ভরসা রাখা এবং আমাদের এভাবে বিব্রতকর অবস্থায় না ফেলা।

এদিকে নিউজিল্যান্ডের সফর থেকে সরে আসার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান, ১৮ বছরের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম ঘটল।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের হস্তক্ষেপেও সিরিজ বাঁচানো যায়নি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নের সঙ্গে যোগাযোগ করেছিলেন ইমরান খান। এ সময় তিনি আশ্বস্ত করেন, বিশ্বের অন্যতম সেরা নিরাপত্তা আছে পাকিস্তানের, সফরকারী দলের জন্য কোনো কিছুর শঙ্কাই নেই। কিন্তু তাতে মন গলেনি নিউজিল্যান্ডের। শেষ পর্যন্ত পাকিস্তান সফর বাতিলই করেছে দলটি।

পাকিস্তানে পৌঁছে কোয়ারেন্টাইন ও অনুশীলন পর্ব শেষে মূল সিরিজে মাঠে নামার সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি ওয়ানডে সিরিজের একটি বলও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102