ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানের জয় উদযাপন করে জেলে সেই নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪৬ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই হেরে যায় ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ১৩ বারের দেখায় প্রথমবার ভারতকে হারিয়েছে পাকিস্তান। গত ২৪ অক্টোবর দুবাইয়ে ভারতের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।

ভারতে বসে পাকিস্তানের জয় উদযাপন করে বিপাকে পড়েছেন ভারতীয় এক নারী শিক্ষিকা। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর শহরের স্কুলশিক্ষিকা নাফিসা আতারিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সেই মুসলিম নারী নাফিসা হোয়াটসঅ্যাপে লেখেন- আমরা জিতে গেছি। সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের ছবি পোস্ট করেন তিনি। তার এই পোস্ট এক ছাত্রের অভিভাবকের নজরে আসে। সেই অভিভাবক নাফিসার পোস্ট ভাইরাল করে দিলে জেনে যায় স্থানীয় পুলিশ। পরে স্কুলশিক্ষিকা নাফিসাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের জয় উদযাপন করার ঘটনায় চাকরিও হারিয়েছেন তিনি।

অম্বা মাতা থানার পুলিশ কর্মকর্তা নরপত সিং জানিয়েছেন, নাফিসাকে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ বি (জাতীয় সংহতিবিরোধী) ধারায় অভিযুক্ত করা হয়েছে। তাকে আদালতে তোলা হলে কারাদণ্ড দেওয়া হয়।

শুধু নাফিসাই নন, পাকিস্তানের জয় উদযাপন করায় ভারত অধ্যুষিত কাশ্মীরের বেশ কয়েকজন মেডিকেল কলেজের শিক্ষার্থীকেও গ্রেফতার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102