ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান: পোপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৫১ বার পঠিত
পোপ ফ্রান্সিস

পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রবিবার (২৮ আগস্ট) ভ্যাটিকান প্রেস অফিস থেকে জারি করা এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। পোপ ফ্রান্সিস বলেন, ক্ষতিগ্রস্ত এবং নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হওয়া মানুষের জন্য প্রার্থনা করি।

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়া পাকিস্তানে এরইমধ্যে ব্যাপকভিত্তিক ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা আসায় সোমবার দুর্যোগ কবলিত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিতে দেখা গেছে জরুরি বিভাগ কর্মীদের। সরকারি হিসাবে, বন্যায় দেশটিতে এখন পর্যন্ত এক হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রেহমান উদ্ভূত পরিস্থিতিকে একটি দানবীয় বর্ষা হিসেবে আখ্যায়িত করেছেন। বর্তমান পরিস্থিতিকে ২০১০ সালের অবস্থার সঙ্গে তুলনা করা হচ্ছে। সে বছর বন্যায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান। পানির নিচে ডুবে যায় দেশের এক পঞ্চমাংশ এলাকা।

সূত্র: আনাদোলু এজেন্সি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102