ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা, বাদ লিটন-সৌম্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৯ বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৬ নভেম্বর) ঘোষিত এই স্কোয়াডে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন অনুর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক আকবর আলী।

দলে জায়গা হয়নি বিশ্বকাপে বাজে ফর্মে থাকা দুই ব্যাটার লিটন দাস ও সৌম্য সরকারের। তাছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসানসহ দলে নেই বাকি দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

আঙুলের চোটের কারণে অবশ্য পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপে পড়া চোটের কারণে খেলবেন না সাকিব আল হাসান। অপরদিকে মুশফিকুর রহিমকে টেস্ট সিরিজের কারণে বিশ্রামে রাখা হয়েছে।

স্কোয়াডে ডাক পেয়েছেন ২০২০ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী। এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন তিনি। তার সঙ্গে দলে জায়গা করে নিয়েছেন তরুণ তিন ক্রিকেটার সাইফ হাসান, শহিদুল ইসলাম ও ইয়াসির আলী। তাছাড়া দীর্ঘদিন পরে দলে জায়গা পেলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

একনজরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, আকবর আলী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102