ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪৮ বার পঠিত

বিশ্বকাপের সুপার টুয়েলভে দুটি গ্রুপেই জমজমাট লড়াই হচ্ছে। তবে বি-গ্রুপ থেকে কারা সেমিফাইনালে যাচ্ছে, সেটা জানতে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশের জয় এবং আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারলেই সেমি নিশ্চিত টাইগারদের।

সমীকরণটা যেভাবে বলা যাচ্ছে মেলানোটা তার চেয়ে অনেক কঠিন। ভারতের বিপক্ষে হারের হতাশা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। নিজেদের চাঙ্গা করতে শুক্রবার রোলটন ওভালে পুরোদমে অনুশীলন করেছে টাইগাররা। অনুশীলন ছিল প্রাণবন্ত।

তবে দেখা যায়নি দলের সেরা ব্যাটার লিটন দাসকে। সূত্র জানিয়েছে, ভারতের বিপক্ষে ২৭ বলে তার ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে হ্যামস্ট্রিংয়ে পুরোনো চোটের জায়গায় আবার চোট পান লিটন।

যে কারণে বিশ্রামে রয়েছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই চোট সেরে উঠবেন বলে আশাবাদী বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।

তিনি বললেন, ‘পাকিস্তান ম্যাচের আগে হাতে সময় আছে। আমরা শনিবার তার পরীক্ষা করে দেখব। আশা করি, কোনো সমস্যা হবে না।’

অর্থাৎ শেষ ম্যাচে খেলছেন লিটন। লিটনের মতো অবধারিতভাবেই একাদশে থাকছেন দলের সেরা পেসার তাসকিন আহমেদ। তার সঙ্গী তরুণ পেসার হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান থাকছেন।

আর ওপেনিংয়ে সৌম্য সরকার ও নাজমুল হাসান শান্তর বিকল্প ভাবা যাচ্ছে না এ মুহূর্তে। টপঅর্ডারে অধিনায়ক সাকিব আল হাসানের পর মিডলঅর্ডার সামলাতে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকত।

অফফর্মে থাকায় ব্যাটার ইয়াসির আলি রাব্বির জায়গায় স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে খেলানোর সম্ভাবনাই বেশি।

এক কথায় ভারতের বিপক্ষে খেলা একাদশে একটিমাত্র পরিবর্তন আসতে পারে শেষ ম্যাচে।

আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টায় এডিলেড ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেট কিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102