ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানের হাসপাতাল থেকে শত শত ভ্যাকসিন ‘গায়েব’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

গত কয়েকদিন ধরে পাকিস্তানে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। বৈশ্বিক এই মহামারি প্রতিরোধে যথেষ্ট ভ্যাকসিনও সংগ্রহ করতে পারেনি তারা। এর মধ্যেই দেশটির হাসপাতাল থেকে শত শত ডোজ ভ্যাকসিন ‘গায়েব’ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুসারে, লাহোর সার্ভিস হাসপাতালে পাঠানো ৫৫০টি ডোজের কোনও হদিশ পাচ্ছে না কর্তৃপক্ষ।

শহরটির সরকারি মোজাং টিচিং হাসপাতালে মজুত আরও ৩৫০ ডোজ করোনা ভ্যাকসিন ‘নষ্ট’ হয়ে গেছে বলে জানিয়েছে জিও নিউজ।

লাহোর হাসপাতালের প্রধান অবশ্য দাবি করেছেন, ভ্যাকসিনগুলো হারিয়ে যায়নি। বরং হিসাবে গরমিলের কারণেই এই জটিলতা দেখা দিয়েছে।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী ডা. ইয়াসমিন রশিদ জানিয়েছেন, সরকার ভ্যাকসিন ডোজের বিষয়ে নিরীক্ষা শুরু করেছে এবং শিগগিরই এ সংক্রান্ত তথ্য জমা দেয়া হবে।

সাড়ে তিনশ’ ডোজ নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় ইতোমধ্যে সার্ভিস হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

গত ফেব্রুয়ারিতে কার্যক্রম শুরু করার পর এখন পর্যন্ত প্রায় আট লাখ মানুষকে করোনা ভ্যাকসিন দিতে পেরেছে পাকিস্তান। দেশটিতে মূলত চীন থেকে যাওয়া ভ্যাকসিনই ব্যবহার করা হচ্ছে। গত ১ ফেব্রুয়ারি পাকিস্তানে পাঁচ লাখ ভ্যাকসিন পাঠিয়েছিল চীনা প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102