ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানে আততায়ীর গুলিতে চার নারীকর্মী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত হামলাকারীর গুলিতে চার নারী কর্মী প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, নর্থ ওয়াজিরিস্তানে তারা গুপ্ত হামলার শিকার হন।

সংবাদমাধ্যম আল-জাজিরাকে পুলিশ কর্মকর্তা সফিউল্লাহ জানান, স্থানীয় সময় সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ এর দিকে গাড়িতে করে কর্মস্থলে যাচ্ছিলেন তারা। পথে তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে অজ্ঞাত হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। তবে গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করছে পুলিশ। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই অঞ্চলটিতে জঙ্গিদের আধিপত্য রয়েছে বলেও মন্তব্য করেছেন পুলিশ কর্মকর্তা। প্রায় সময় সেখানকার সাধারণ মানুষ হামলার শিকার হন। বিশেষ করে আধিবাসী নারীরা অঞ্চলের উন্নয়নের কাজে সঙ্গে সংশ্লিষ্টতা বাড়ছে। এ বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছে না উগ্রপন্থিরা।

গত বছরে ওয়াজিরিস্তানে নৃশংস হামলায় এক নিরাপত্তা সদস্য ও আদিবাসী নেতাসহ ৫৮ জন নিহত হন। অঞ্চলটিতে জঙ্গিদের অবাধ বিচরণ ঠেকাতে নিরাপত্তা বাহিনী প্রায় সময় অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতা শুক্রবারের এক অভিযানে নিরাপত্তা সদস্যদের সঙ্গে স্থানীয় জঙ্গিদের সংঘাতে বেশ কজন নিহত হয়েছেন।

এদিকে, সোমবারের হতাহতের ঘটনায় নতুন করে অভিযান চালানোর কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102