ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানে ধর্ম অবমাননার জন্য শ্রীলঙ্কার নাগরিককে হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কার এক নাগরিককে হত্যার দায়ে ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত।

স্থানীয় সময় সোমবার (১৮ এপ্রিল) একই মামলায় অভিযুক্ত ৮৮ জনের মধ্যে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্য আসামিদের দুই থেকে পাঁচ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।

ডিসেম্বরে পাকিস্তানের শিয়ালকোট শহরে কারখানা ব্যবস্থাপক ৪৮ বছরের প্রিয়ানথা দিয়াওয়াদানাগেকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। পাশবিক ওই হামলায় শতাধিক মানুষ অংশ নেয়।

ওই ঘটনা গোটা পাকিস্তানে আলোড়ন তোলে এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান একে ‘লজ্জাজনক দিন’ বলে আখ্যা দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হত্যার দিনের ভিডিওতে দেখা যায়, উন্মত্ত জনতা দিয়াওয়াদানাগেকে তার কর্মস্থল থেকে টেনে হিঁচড়ে বের করে এনে পিটিয়ে মেরে ফেলে। তারা মরদেহ পুড়িয়ে দেয়, ভিড়ের অনেককেই পুড়ে যাওয়া মরদেহের সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে।

মৃতের স্ত্রী নিলুশি দিশানায়েকে ভিডিওটি দেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, “এটা খুবই অমানবিক একটা দৃশ্য ছিলো।”

বিবিসি জানায়, প্রিয়ানথা দিয়াওয়াদানাগে মহানবী (স.) নাম সম্বলিত পোস্টার ছিড়ে ফেলেছেন – এমন গুজব ছড়িয়ে পড়া থেকে মূলত সহিংসতার শুরু।

যে সহকর্মীরা দিয়াওয়াদানাগে রক্ষা করতে গিয়েছিলেন, তারা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন যে, কারখানার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুর আগে প্রিয়ানথা দিয়াওয়াদানাগে সেখান থেকে পোস্টারগুলো শুধু সরিয়ে নিয়েছিলেন।

বিবিসি লিখেছে, পাকিস্তানে এমনকী ধর্ম অবমাননার ভিত্তিহীন গুজব ছড়িয়েও সহজেই জনতাকে বিক্ষুব্ধ করে তোলা যায় এবং অভিযুক্তের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা চালানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102