স্বাগতিক জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বুধবার (২১ এপ্রিল)। বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি।
সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ এবং ২৫ এপ্রিল। টি-টোয়েন্টি সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে দু’দল। ২৯ এপ্রিল থেকে মাঠে গড়াবে টেস্ট সিরিজ।
এই সফরে বোলিং কোচ ওয়াকার ইউনিসকে পাচ্ছে না পাকিস্তান। স্ত্রীর অসুস্থতার কারণে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি।