ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তান সফর স্থগিত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত
ফাইল ছবি

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সফর স্থগিত করেছেন। তবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওই বৈঠকে যোগ দিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ওআইসির পক্ষ থেকে একটি বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। এতে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। ১৮ ও ১৯ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের অংশ নেওয়ার কথা ছিল।

পাকিস্তানে ওআইসির বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শুক্রবার পাকিস্তানে গেছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুবাই হয়ে ইসলামাবাদ যাওয়ার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের। তবে শেষ মুহূর্তে তিনি পাকিস্তান সফরে যাননি।

জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কয়েকদিন আগে একজন কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন। সে কারণে প্রতিমন্ত্রী পাকিস্তান সফর স্থগিত করেছেন।

পাকিস্তানে এই বিশেষ বৈঠকে ওআইসি দেশগুলোর নেতারা আফগানিস্তান ইস্যুতে আলোচনা করবেন। শনিবার সিনিয়র অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর রোববার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তান গেলে এটি হতো গত এক দশকে বাংলাদেশ থেকে দেশটিতে মন্ত্রী পর্যায়ের কারও প্রথম সফর। যুদ্ধাপরাধ ইস্যু কেন্দ্র করে টানাপোড়নের ফলে দীর্ঘদিন পাকিস্তানে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধিদল সফরে যাননি। সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এর আগে ২০১০ সালে দ্বিপক্ষীয় পঞ্চম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তান যান তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।

#রাইজিংবিডি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102