ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাগলা কুকুরের কামড়ে আহত ১৩, আতঙ্কে এলাকাবাসী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭টি পাগলা কুকুরের কামড়ে ১ শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হীরাঝিল আবাসিক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে পুরো এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশন ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকায় এক দল কুকুর হঠাৎ করে মানুষের উপর চড়াও হয়ে আক্রমণ করে। এরপরই এলোপাতাড়ি সবাইকে কামড়ানো শুরু করে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে কুকুরগুলোকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে আহতদের উদ্ধার করেন।

এ ঘটনায় আহতদের কেউ কেউ রাজধানীর মহাখালীতে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে প্রতিষেধক ইনজেকশন নিয়েছেন।

ভুক্তভোগী আবদুল লতিফের ছেলে বাবলু জানান, আমার বাবা বাইরে হাঁটতে বের হয়েছিলেন। হঠাৎ কুকুর এসে তার পায়ে কামড় দেয়। ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভুক্তভোগী আল-আমীন বলেন, কাজ সেরে রাতে বাসায় ফিরছিলাম। তখন পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইনজেকশন নিয়েছি।

এ বিষয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ফরহাদ হোসাইন জানান, কুকুরে কামড়ে আহতদের রেবিক্স ডিসি ইনজেকশন দিতে হয়। এক মাসে মোট ৫ ডোজ ইনজেকশন দিতে হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সি ই ও) মো: আবুল আমীন বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102