ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাগলা শেয়ালের কামড়ে আহত ৫, আতঙ্কে গ্রামবাসী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে পাগলা শেয়ালের কামড়ে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এছাড়াও মেঘারকান্দি গ্রামের ৫ থেকে ৭টি গবাদিপশু শেয়ালের কামড়ের শিকার হয়েছে। শেয়াল আতঙ্কে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন।

গ্রামবাসী জানান, ভোরে হঠাৎ মেঘারকান্দি গ্রামে কয়েকটি পাগলা শেয়াল হানা দেয়। এ সময় ঘরের বাইরে থাকা মেঘারকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না দাস, কলেজছাত্র কৃষ্ণ দাস, কিশোর রাজু দাস ও ব্যবসায়ী বরুণ দাসকে কামড় দেয়। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ সময় মেঘারকান্দি গ্রামের অলস দাস ও প্রসেন দাসের গরুকে কামড় দেয়।

মেঘারকান্দি গ্রামের বাসিন্দা রাসেন্দ্র দাস জানান, পাগলা শেয়ালের কামড়ে মেঘারকান্দি গ্রামের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। গ্রামজুড়ে পাগলা শেয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী মিলে একটি শেয়ালকে মেরে ফেলেন।

শেয়ালের আক্রমণ ঠেকাতে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। একইসঙ্গে গ্রাম পুলিশের মাধ্যমে পাহারার ব্যবস্থা করার দাবি জানিয়েছে গ্রামবাসী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102