ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘পাগল’ কাদের মির্জাকে পাবনায় পাঠান, নইলে গণধোলাই খাবে: নিক্সন চৌধুরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জাকে কঠোর ভাষায় শাসালেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। তিনি তার বক্তব্যে আব্দুল কাদেরকে ‘পাগল’ সম্বোধন করে সরকারের প্রতি তাকে পাবনা রেখে আসার অনুরোধ জানান।

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সরদরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রোববার (১৭ জানুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নিক্সন চৌধুরী এ মন্তব্য করেন।

বক্তব্যে তিনি দাবি করেন কাদের মির্জাকে তিনি চিনতেনও না। একদিন মোবাইল বের করে তিনি দেখতে পারেন কাদের মির্জা তাকে গালাগালি করছেন। এসময় তিনি কাদের মির্জাকে পাবনায় রেখে আসার জন্য সরকারকে অনুরোধ করেন।

তিনি বলেন, পাগলারেও আমি চিনি না, জীবনে দেহি নাই, জীবনে যাই নাই নোয়াখালী। আরে মিয়া নেতা হইতে চান? পরিচিতি চান? পাগলামি কইরা নেতা হওয়া যায় না। আপনাকে প্রমাণ করতে হবে পাগলা, আমি আপনারে কিছু কইছি কিনা? সরকারের উচিত এই সব পাগল যথা শিগগিরই পাবনায় পাঠানো। না হলে গণধোলাই এমন খাবে যে চেহারা চেনা যাবে না।’

তিনি বলেন, ‘আমি আমার নিজের জ্বালা নিয়েই বাঁচি না, আমি যাব নোয়াখালীতে! তারপরও পাগলায় কইছে, আমি যাব। পাগলায় মনে হয় আমার চাচার কাছ থেইকা মাল খাইসে। নাইলে কোথায় নোয়াখালী! আমি জীবনেও যাই নাই। আমারে চ্যালেঞ্জ করবেন না, আমরা কিন্তু খেলতে জানি। আমরা কিন্তু ভাইস্যা আসি নাই।’

নিজের পিতৃপরিচয় টেনে বলেন, ‘আমার বাপ তিনবারের এমপি ছিল, আমার ভাই ছয়বারের এমপি, মুজিববাহিনীর কোষাধ্যক্ষ ছিল, আপনার মতন ফালতু পাগল ছিল না। আসেন প্রমাণ করবেন।’

এমপি নিক্সন এসময় আরও দাবি করে বলেন, আমার থানায় বাংলাদেশের সর্বোচ্চ সুষ্ঠু নির্বাচন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে নোয়াখালীর বসুরহাট বাজারে রূপালী চত্বরে নির্বাচনী শেষ সমাবেশে মির্জা কাদের এমপি নিক্সনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বয়স কত? আমার রাজনৈতিক বয়সও তো হবে না। গায়ের জোরে আন্ডু, গান্ডু, পান্ডুরা আপনার সাথে আছেন। এজন্যই আপনি ভোট চুরি করে এমপি হন। আমার নেত্রী শেখ হাসিনার কাছে যেতে আপনার মতো রাঘব-বোয়ালের প্রয়োজন নেই। আপনিতো নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী আর ফেনীর এমপি নিজাম হাজারীর অনুসারী।’

নিক্সনকে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমি কি চুনোপুঁটি? তিনিতো আমাদের ত্যাগী নেতা জাফরউল্যাহর ভোট চুরি করে এমপি হয়েছেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102