ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘পাগল’ বলাকে কেন্দ্র করে কথাকাটাকাটি, অতঃপর নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৬ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় পাগল বলাকে কেন্দ্র করে ২ জন নিহত হয়েছেন। রবিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ঘোষনগর ইউনিয়নের কৃষ্টরামপুর গ্রামের ফয়জুল ইসলাম (৪২) ও আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিন (৬৫)।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফয়জুল নালাপুর মোড়ে যান। সেখানে গিয়ে ফয়জুলকে দেখে পাগল বলে ডাক দেন আছির উদ্দিন। পাগল বলায় আছির উদ্দিনের ওপর খেপে যান ফয়জুল। এ নিয়ে প্রথমে তাদের দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে ফয়জুল কুড়াল দিয়ে আছির উদ্দিনের পিঠে কোপ দেন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আছিরকে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর স্থানীয় জনতা ফয়জুলকে নালাপুর মোড়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। মারধরের এক পর্যায়ে ফয়জুল অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ফয়জুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ্ বলেন, মরদেহ দুইটি থানা হেফাজতে আছে। আজ সোমবার সকালে লাশ দুটির ময়না তদন্তের জন্য নওগা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। লাশ দুইটি ময়না তদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102