ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাচারকারীদের হাত থেকে পালিয়ে রক্ষা পেল কিশোরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; পাচারকারীদের হাত থেকে পালিয়ে রক্ষা পেল এক কিশোরী। ১৪ বছর বয়সী মেয়েটির বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া চৌরাস্তা বাজারে।

এ ঘটনায় জড়িত অভিযোগে বুধবার রাতে রঞ্জু মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাজি চেঙ্গুরতাইর গ্রামে।

মেয়েটির মা জানান, গত ২৭ মার্চ রাতে তার মেয়েকে চাকরি দেয়ার কথা বলে বাসা থেকে নিয়ে যান তাদের পাশের এলাকার স্বাধীন ও কামারদহ গ্রামের মোরাদুজ্জামান ফুডা। এরপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

ঘটনার ছয়দিন পর মেয়েটি বাড়ি ফিরে এসে ঘটনা খুলে বলে তার মাকে।

মেয়েটি জানায়, চাকরি দেয়ার কথা বলে বাসা থেকে নিয়ে ময়মনসিংহ শহরের একটি বাসায় তাকে রেখে দেয়া হয়। দুইজনের গতিবিধি দেখে ওই বাসার মালিক তাকে বলেন, তাকে বিক্রি করার পাঁয়তারা চলছে। পরে ওই কিশোরী বাসা থেকে পালিয়ে আসে।

এলাকায় ফেরার পর গ্রাম্য শালিসের আয়োজন হলে এলাকায় ছড়িয়ে পড়ে ঘটনাটি। পরে পুলিশ কিশোরীকে থানায় নিয়ে আসে। গ্রেপ্তার করা হয় রঞ্জু মিয়াকে। হবে স্বাধীন ও ফুডা পলাতক।

মেয়েটির মা বলেন, ‘আমার সোয়ামি দুই বছর আগে মারা গেছে। আমরা গরিব মানুষ। চা বেইচ্যা কোনো মতে সংসার চালাই। এরার বিরুদ্ধে কথা কওয়ার মতো সাহস আমগোর নাই।’

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, কিশোরীর মা মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102