ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৭ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণ পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় পাচারকারীসহ ৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার বিকালে উপজেলার নেপার মোড়ে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- নেপা ইউপির কাঞ্চনপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আলিমুল হক (২১), কুল্লাহ গ্রামের আয়নাল হকের ছেলে এনামুল হক (২৮), কাঞ্চনপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে আহসান হাবিব (৩২)।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা জানতে পাচারকারী আলিমুল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাইয়ের ঘটনায় জড়িত এনামুল হক ও পরিকল্পনাকারী আহসান হাবিবের নাম বেরিয়ে আসে। পরে সন্ধ্যায় মহেশপুর খালিশপুর সড়কের ভালাইপুর ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৪৬৬.১৭ গ্রাম, যার বাজার দর প্রায় ৩৯ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ আইনি প্রক্রিয়া শেষে ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102