ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাচার হয়েছে আড়াই হাজার কোটি টাকা, জড়িত শতাধিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত

বিদেশে অর্থ পাচারের সঙ্গে শতাধিক ব্যক্তি জড়িত; টাকা পাচার হয়েছে আড়াই হাজার কোটি টাকা। তবে পাচারকৃত টাকা ও ব্যক্তির সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছে দুদক আইনজীবী খুরশীদ আলম।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ সংক্রান্ত রিপোর্ট দাখিল করে দুদক। রিপোর্ট দিয়েছে আরো ৪ টি সংস্থা।

রিপোর্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অর্থপাচারের তথ্য দিতে সব মিশনকে নির্দেশ দেয়া হয়েছে। তারা রিপোর্ট দিলে তা আদালতে দাখিল করা হবে। আর কানাডায় অর্থপাচারের বিষয়ে সে দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে বিএফআইইউ।

দুদকের আইনজীবী খুরশীদ আলম বলেন, ‘হিসেবে করেছি। তাতে দেখা যাচ্ছে যে এখানে শতাধিক ব্যক্তি জড়িত রয়েছেন এবং প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার মত লন্ডারিং। তবে এই টাকাটাই শেষ না। কারণ যে মামলাগুলো ইনকুয়েরি এবং ইনভেস্টিগেশনে আছে সেখানে টাকার পরিমাণ, মানুষের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। তবে আজকে পর্যন্ত যে তথ্য উপাত্ত আমরা আদালতে দাখিল করেছি তাতে আমার হিসেবে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা এবং শতাধিক ব্যক্তি এখানে জড়িত।

সিআইডি জানিয়েছে, ক্যাসিনো ব্যবসায়ী সম্রাটসহ ৭ জন এবং এক হ্যাকারসহ ৮ জনের অর্থপাচারের তথ্য দাখিল করেছে। এছাড়া রিপোর্ট জমা দিয়েছে এনবিআরও।

এর আগে সোমবার (১৪ ডিসেম্বর) কানাডার বেগমপাড়ায় অর্থপাচারকারীদের তালিকার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরসহ সংস্থাগুলোর কর্মকর্তাদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102