ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাটুরিয়া ফেরিঘাটে উপচেপড়া ভিড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

কঠোর লকডাউনের ঘোষণায় রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। এতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাগামী মানুষের চাপ বেড়েছে। মঙ্গলবার দুপুরে ঘাট এলাকায় উপচেপড়া ভিড় দেখা যায়।

ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার থেকে দেশে কঠোর লকডাউনের ঘোষণার পর থেকেই দূরপাল্লা ও লোকাল বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে করে ঘাট এলাকায় সাধারণ মানুষ অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যস্থলে যাচ্ছেন।

কুষ্টিয়াগামী হিমু চৌধুরী জানান, ঢাকা থেকে সব বাস সার্ভিস বন্ধ থাকায় খুব কষ্ট করে পাটুরিয়ায় আসতে হয়েছে। প্রথমে ধানমন্ডি থেকে বাসে করে গাবতলী এসেছি। পরে গাবতলী থেকে বাইকে করে হেমায়েতপুর এসেছি। তারপর প্রাইভেটকারে করে সিংগাইর হয়ে ঘাটে পৌঁছেছি। অতিরিক্ত ভাড়া আর ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, লকডাউনের কারণে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও প্রাইভেটকার, মাইক্রোবাসের অতিরিক্ত চাপ রয়েছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রীও পারাপার হচ্ছে। ছোট-বড় ১৬টি ফেরি দিয়ে এসব ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রাইভেটকার, মাইক্রোবাস পারাপার করায় পন্যবোঝাই ট্রাক পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় সব মিলিয়ে সাত শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102