ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাঠানের বৃহস্পতি তুঙ্গে, ভক্তদের কৃতজ্ঞতা জানালেন জনপ্রিয় অভিনেতা শাহরুখ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫২ বার পঠিত

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠান ২৫ জানুয়ারি মুক্তি পায়। মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পাঠান নিয়ে ভক্তদের উচ্ছ্বাস যেন থামছে না। দিন যত বাড়ছে সাথে একটার পর একটা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে এই ছবি। এক কথায় বলতে গেলে- রমরমা ব্যবসা করছে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’।

জানা গেছে, শাহরুখ, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ছবি ‘পাঠান’ ভারতে শুক্রবার সাড়ে ১৩ কোটি এবং শনিবার সাড়ে ২২ কোটি, রোববার সাড়ে ২৭ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে ভারতে এখনো পর্যন্ত ৪১৪ কোটি টাকা আয় করেছে পাঠান সিনেমা। পাঠানের এ সফলতার কারণ হিসেবে সংশ্লিষ্টরা মনে করছেন, প্রথমত প্রায় ৪ বছর পর পছন্দের অভিনেতা শাহরুখ খানকে পর্দায় দেখা গিয়েছে। তার ওপর ছবি প্রচারণা তুঙ্গে। ফলে এই ছবিতো জনপ্রিয় হবে এটিই স্বাভাবিক। শুধু তাই নয়, কলকাতায় এই ছবির সাফল্য উদযাপন করতে রাস্তায় নেমে পড়েছিলেন ছবি ভক্তরা।

অন্যদিকে লন্ডনেও পাঠানের টি-শার্ট, হুডি বানিয়ে সাফল্য উদযাপন করা হয়েছে। ভক্তদের পাগলামি দেখে শাহরুখ ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন। ভক্তদের প্রতিটা উদযাপনের পোস্ট শেয়ার করেছেন বলিউডের এই কিং। কোনো কোনো পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন আবার কতগুলো পোষ্টে ‘ভীষণ আনন্দ হচ্ছে’ বলে মন্তব্য করেছেন। বিশেষ করে কলকাতার ভক্তরা গাড়িতে মিছিল করে এবং পাঠানের স্লোগান দেয়- এ ছবি দেখে শাহরুখ লেখেন- ভাই এটা বাড়াবাড়ি হয়ে গেল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102