ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাঠ্যবইয়ে ধর্ম বিষয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৭৪ বার পঠিত

পাঠ্যবইয়ে ধর্ম বিষয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যবইয়ে ধর্মবিষয়ক অংশে ভুল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করছে। বিতর্কিত কিছু থাকলে বাদ দেয়া হবে। অনেক সময় ছোট্ট বিষয় নিয়ে অনেক বেশি প্রচার-প্রচারণা করে সম্প্রতি নষ্ট করার প্রবণতা দেখা যায়। এটি শুধু আজকে নয়, অতীতেও ছিল।

তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে এসব বেশি হয়। যার সবটা সত্য তাও নয়। যখন জাতীয় সংসদ নির্বাচন আসে তখন এগুলো হয়। এ রকম করার সুযোগ দেয়ার কোনো সময় নেই। যে কথা আপনারা বলছেন ইতিমধ্যে সেই কাজ আমরা সমাধানের চেষ্টা করছি।

যার যার কাছে তার তার ধর্ম বড় মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবব্ধু ১৯৭২ সালের সংবিধানেই অসম্প্রদায়িক বাংলাদেশ রচনা করে গেছেন। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102