ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাত্রীর বয়স ১৩, পাত্রের ৩৮ বছর: এসিল্যান্ডের অভিযানে বিবাহ বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর এলাকায় শুক্রবার (২২ জুলাই) এ বিবাহ বন্ধ করে দেন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) বিবাহ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত হলে তার হস্তক্ষেপে বাল্য বিবাহ প্রতিরোধ হয়।

পাত্রী কিশোরীর বয়স ১৩ বছর সে স্থানীয় মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী; অপর দিকে পাত্রের বয়স ৩৮ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাঘারচর আলিম মাদরাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৩) সঙ্গে একই এলাকার শামসুল হকের ছেলে বিল্লাল হোসেনের (৩৮) বিয়ে ঠিক হয়। শুক্রবার সকাল থেকে বিয়ের সব আয়োজন চলছিল। গোপন সংবাদ পেয়ে বেলা ২টার দিকে বিয়ে বাড়িতে হাজির হোন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত। পরে সেই কিশোরীর বাবা-মাকে বুঝিয়ে মুচলেকা নিয়ে বিয়ে ভেঙে দিয়ে পাত্র পক্ষকে ফিরিয়ে দেওয়া হয়।

এ সময় এসিল্যান্ড বলেন, একজন নারীর শারীরিক মানসিকসহ বিভিন্ন সমস্যার প্রধান কারণ বাল্যবিয়ে। কেননা একজন সুস্থ নারী একজন সুস্থ সন্তানের জন্ম দিতে পারে এবং আমরা একটি সুস্থ প্রজন্ম পেতে পারি যারা আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করবে। তাই দেওয়ানগঞ্জ উপজেলার যেখানে বাল্যবিয়ের সংবাদ পাওয়া যাবে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102