ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাত্র-পাত্রী উভয়েই জমজ, বিয়ে নিয়ে আলোড়ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

বরিশালে বিয়ের এক অনুষ্ঠানকে ঘিরে হৈচৈ পড়ে গেছে। বিয়ের পাত্র-পাত্রী উভয়েই জমজ। অর্থাৎ জমজে-জমজে বিয়ে হয়েছে, একই সময়ে। আর সেই বিয়ের উৎসবের আমেজ ছড়াচ্ছে শহরজুড়ে।

শহরের নাজির মহল্লায় সোমবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে হয় এই বিয়ের অনুষ্ঠান। কিন্তু স্বাভাবিকের চেয়ে একটু ভিন্ন বলছেন অতিথিরা। কেননা, জমজ দুই বোনের বিয়ে হয় জমজ দুই ভাইয়ের সঙ্গে, একই দিনে, একই লগ্নে।

পাত্রের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি। বিয়ে হয় পাত্রীর বাড়ি বরিশালে। তবে বিয়ের অনুষ্ঠানে অতিথিরা অনেকে বিপাকেই পড়েছেন। মঞ্চে একই চেহরার দুই বউ আর একই রকম দুই বরকে দেখে উচ্ছসিত হন সবাই।

সনাতন ধর্ম মতে বাসি হয় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি)। তবে সবকিছু ছাপিয়ে বরিশালে রব পড়ে যায় এই বিয়ের খবর। আমন্ত্রণ না পেলেও নিজেকে সাক্ষী করতে অনেকেই আসেন বিয়ে বাড়ি। সবাইকেই মিষ্টিমুখ করানো হয়।

পাত্র আর পাত্রীপক্ষও সবার কাছে চেয়েছেন নতুন জীবনের শুভকামনা। তবে জমজ হওয়ায় কে ছোট কে বড় এই কৌতুহল সবার মাঝে থাকলেও নতুন বিবাহিতরা জানান, তারা ঠিকিই চেনেন একে অপরকে।

জমজ দুই বোনের নাম সোনা ও রুপা কর্মকার। তারা দু’জনই বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। আর দুই জমজ ভাইয়ের নাম সজল ও কাজল কর্মকার। উভয়েই পেশায় স্বর্ণ ব্যবসায়ী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102