ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পানি ও স্যালাইন দিয়ে করোনার নকল টিকা তৈরি, চক্রের মূলহোতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

চীনে ভেজাল টিকা বিক্রি করে কোটি কোটি অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র। পুরো জালিয়াতির মূল হোতাকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। তাকে গ্রেফতারের পর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

নিজের তৈরি টিকা বানানোর আগে সত্যিকারের টিকা প্যাকেজিং ডিজাইন নিয়ে রীতিমতো গবেষণা চালান। পরে ৫৮ হাজারের বেশি নকল টিকার ডোজ বানান তিনি।

সেই টিকার একটি চালান বিদেশি পাচারও করেছে কং। কিন্তু কোথায় সেই চালান পাঠানো হয়েছে, তা জানা যায়নি। এর আগে একই ধরনের ঘটনায় আরও ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ২০টির বেশি মামলা করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, কং ও তার দল গত বছরের আগস্টের দিকে সিরিঞ্জ বোতলের ভেতরে স্যালাইন ও মিনারেল পানি ভরে টিকা হিসেবে বাজারজাত করেন। এভাবে তারা ২৭ লাখের বেশি ডলার হাতিয়ে নেন। গত বছরের নভেম্বর মাসে নকল টিকার ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়। আসল প্রস্তুতকারকদের অভ্যন্তরীণ চ্যানেলগুলো ব্যবহার করে নকল এই টিকাগুলো বিক্রি করা হয়েছিল।

নকল টিকাগুলো বেশি দামে বিভিন্ন হাসপাতালে বিক্রি করা হয়। আরও কিছু অপরাধী গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নকল টিকা সরবরাহ করে। সূত্র: বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102