ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পানি নিয়ে কিরগিজস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৩১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

বিতর্কিত সীমান্তে পানির নিয়ন্ত্রণ নিয়ে কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। সংঘর্ষ এড়াতে ১০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। হতাহতরা সবাই কিরগিজস্তানের। গেল বৃহস্পতিবার ভরুখ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, সীমান্তে পানির ওপর নজরদারির সরঞ্জাম অপসারণের ব্যাপারে উভয়পক্ষ একমত হয়েছিল। কিন্তু পরে তাজিকিস্তান তা অস্বীকার করে। এ ঘটনার পর দু’পক্ষের সীমান্তরক্ষী বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে।

সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে ১৯৯১ সালে বিভক্ত হয় কিরগিজস্তান ও তাজিকিস্তান। এরপর থেকেই কয়েকটি সীমান্ত নিয়ে দু’দেশের মধ্যে বিরোধ চলে আসছে। এর মধ্যে গলোভনায়া ওয়াটার ডিস্ট্রিবিউশন পয়েন্ট অন্যতম। যা ইসফারা নদীর উজানে অবস্থিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102