ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পানের বরজ নিয়ে সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

রাজশাহীর দুর্গাপুরে পানের বরজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাহবুবুর রহমান (৩৮) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (৬ মার্চ) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামে।

নিহতের ছোট ভাই মিঠুন আলী জানান, গুরুতর আহত অবস্থায় মাহবুবকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

মিঠুন আরও বলেন, বাড়ির পাশে তাদের পানের বরজ আছে। এর পাশে তার চাচা আবু বাক্কার বাড়ি করেছেন। তিনি এখন পানের বরজের ভাগ চান। এ নিয়ে সকালে মারামারি শুরু হয়। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহবুবের বুকে আঘাত করেন। এতেই তিনি গুরুতর আহত হন।

দুর্গাপুর থানার ওসি হাসমত আলী বলেন, পানের বরজের সীমানার মাত্র এক হাত জায়গার জন্য এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত মাহবুবের লাশ রাজশাহী মেডিকেলের মর্গে ময়না তদন্ত করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102