ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাপনের ভুয়া আইডি বন্ধে আইনি ব্যবস্থা বিসিবির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কোনো ফেইসবুক অ্যাকাউন্ট নেই। কিন্তু তার নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে নানা রকম বক্তব্য দেওয়া হচ্ছে। যে ব্যাপারে আইনি ব্যবস্থা নিয়েছে বিসিবি।

এরই মধ্যে বেশ কিছু আইডি বন্ধও করে দেওয়া হয়েছে। বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। এর মধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দু-তিনটি আইডিকে চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু আইডি দেশের বাইরে থেকে খোলা হয়েছে। সেগুলোও বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

নিজাম উদ্দিন চৌধুরী এও জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।

অথচ আইপিএল খেলতে সাকিব আল হাসানের ছুটি নেওয়া, নাসির হোসেনের বিয়েসহ সাম্প্রতিক কিছু ঘটনায় তাঁর নামে খোলা ভুয়া আইডি থেকে নানা রকম স্ট্যাটাস, মন্তব্য পোস্ট করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102