ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাপুলের আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

মানব ও অর্থপাচারের দণ্ডিত হয়ে সংসদ সদস্য পদ হারানো কাজী শহীদ ইসলাম পাপুলের আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা।
বুধবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খোন্দকার। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে এমপি পদ হারানো পাপুলের লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। মনোনয়ন দাখিলের শেষ দিন ১৮ মার্চ এবং মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

নির্বাচন কমিশন সচিব আরও জানান, ১১ এপ্রিল ১১টি পৌরসভা ও ৩৭১ টি ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে। নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ করুক কমিশন সেটাই চায় বলেও জানান সচিব।

এদিকে, গত ২২ ফেব্রুয়ারি অর্থ এবং মানব পাচারের অভিযোগে কুয়েতে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন সংসদ সচিবালয়। প্রজ্ঞাপনে বলা হয় কুয়েতে ফৌজদারী অপরাধে ৪ বছরের সাজা হওয়ায় সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন পাপুল। কুয়েতে রায় ঘোষণার দিন থেকেই তার পদ শূন্য হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

গত ২৮ জানুয়ারি এমপি পাপুলের ৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের একটি আদালত। পাশপাশি জরিমানা করা হয় ৫৩ কোটি ২১ লাখ টাকা।

এর আগে, এমপি পাপুলকে মানবপাচার, অর্থপাচার ও অবৈধ ঘুষের মামলায় গত ৬ জুন কুয়েতের নিজ বাসা থেকে আটক করা হয়। পাপুলের অবৈধ কাজে সহায়তা করায়, ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজধারী আদালত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিবসহ দুই স্থানীয় নাগরিকে চার বছরের কারাদণ্ড ও ৫২ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার টাকা অর্থ জরিমানা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102