ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাপুলের সঙ্গীদের খোঁজ পেয়েছে সিআইডি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও মানবপাচার সংক্রান্ত কাজে যারা জড়িত তাদের খোঁজ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হলে পরিচয় প্রকাশ করা হবে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে মালিবাগে সিআইডি নিজ কার্যালয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

সিআইডি প্রধান জানান, পাপুলের ৫২৬টি ব্যাংক অ্যাকাউন্টে গত চার বছরে ৩৫০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। টাকা কোন কোন অ্যাকাউন্টে কার কাছে ট্রান্সফার হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। সেই তদন্তের সূত্র ধরে মানবপাচারের ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে সিআইডি।

এদিকে বুধবার পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের নামে ৬১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের অনুমতি নিয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. সালাহউদ্দিনের সই করা চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ দফতর থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একই দিন সকালে আদালত থেকে অনুমতি পায় দুদক। চিঠিতে এমপি পাপুল, তার স্ত্রী, শ্যালিকা ও মেয়ের মোট ৮টি ব্যাংকের এমডিকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া অনুরোধ করা হয়েছে।

গত ১১ নভেম্বরে লক্ষ্মীপুর দুই আসনের এমপি শহিদ ইসলাম পাপুল তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এমপি পাপুলের মেয়ে ওয়াফা ইসলাম, শ্যালিকা জেসমিন আক্তারকে ১৪৮ কোটি টাকার অবৈধ লেনদেন এবং প্রায় ২ কোটি ৩১ লাখ টাকার সম্পত্তি গোপন করার অভিযোগে আসামি করা হয়।

এক মাস পর অনুসন্ধানে পাওয়া এমপি পাপুল, তার স্ত্রী, শ্যালিকা ও মেয়ের মোট ৮টি ব্যাংকের ৬১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সঙ্গে তাদের নামের দেশের বিভিন্ন স্থানের মোট ৩০ দশমিক ২৭ একর জমি ও গুলশানের ফ্ল্যাট এটাচমেন্ট করা হবে বলে জানায় দুদক সূত্র। এ সিদ্ধান্তের মাধ্যমে এখন থেকে এসব সম্পদ ও ব্যাংক হিসাব হস্তান্তর, রূপান্তর, বা ব্যবহার করতে পারবেন না পাপুল পরিবার।

গত কয়েক বছরে মানব পাচারের মাধ্যমে লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুল ৩৮ কোটি টাকা উপার্জন করেছেন। তার পরিবারের সদস্যদের ১৩টি ব্যাংকে ৫২৬টি ব্যাংক অ্যাকাউন্ট ও এফডিআরে সাড়ে ৩০০ কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পেয়েছে বলে জানিয়েছে সিআইডি।

সম্প্রতি মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিআইডির অর্থপাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102