ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনার ঈশ্বরদীতে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ৪ যুবকের

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬০ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চার যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জু্লাই) রাত পৌনে ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিজয় (২৩), শিশির (১৯) জিহাদ (২০) ও সিফাত (২০)। আহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, রাতে ঈশ্বরদী থেকে বেপরোয়া গতির একটি প্রাইভেটকারটি পাবনায় দিকে যাচ্ছিল। পথে দাশুড়িয়া-পাবনা মহাসড়কের কালিকাপুর পাবনা চিনিকলের সামনে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ভেতরে থাকা তিন যুবকের মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে এক যুবকের মৃত্যু হয়।

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর আরও জানান, এ ঘটনায় মামলা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102