ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২২ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় জয়নাল আবেদীন (৩৪) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার মুলাডুলি হাইওয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার সার্নাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তায় পড়ে থাকা মরদেহটি উদ্ধার করি।

তিনি আরও জানান, মোটরসাইকেলে মুলাডুলি হয়ে ঈশ্বরদী যাচ্ছিলেন নিহত জয়নাল। তাকে বহনকারী মোটরসাইকেলটি মুলাডুলি শেখ পাড়া এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক বাসটি চিহ্নিত করা যায়নি। মরদেহ পাবনা সদর থানার হিমাগারে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102