ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনার চাটমোহরে তিন ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩১ বার পঠিত

সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করায় পাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মুদি ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ মহল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের পুরাতন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে আচমকা মঙ্গলবার সন্ধ্যার পর পুরাতন বাজার এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন ও বিশাল পুলিশ বহর নিয়ে অভিযানে নামেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ মহল।

এ সময় সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে দাস অ্যান্ড সন্স, হক স্টোর এবং পূজা স্টোরের মালিককের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, কয়েকদিন ধরেই চাটমোহর উপজেলা জুড়ে চিনির বাজারে অস্থিরতা চলছিল। সাধারণ ক্রেতারা বিষয়টি প্রশাসনকে অভিযোগ জানালে এ অভিযানে নামেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তবে অভিযানে নামা দেখেই কয়েকজন ব্যবসায়ী মজুদকৃত চিনি অন্যত্র সরিয়ে নেন। বিষয়টি একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102