ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

পাবনার সকল রুটে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

জাতীয় মহাসড়কের পাবনা-ঢাকা রুটে চলাচলকারী বাস শ্রমিকদেরকে সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্যাতন ও হয়রানির প্রতিবাদে দিয়েছে মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে পাবনা-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সকল টিকিট কাউন্টার বন্ধ। যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেকেই দূর-দূরান্তে যাতায়াতের জন্য বাইরে বের হলেও যানবাহন চলাচল বন্ধ থাকায় পড়েছে বিড়ম্বনায়।

পাবনা জেলা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বলেন, ধর্মঘট চলাকালে পাবনা থেকে ঢাকাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের সকল রুটে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সকল বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু মাঝেমধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাস চালক ও শ্রমিকদের মারধর করে।

হাবিবুর রহমান আরো বলেন, পাবনার বাসগুলোকে তাদের আগে যেতে দেবে না- এমন তুচ্ছ অজুহাতে মাঝেমধ্যেই মারধর করে। গত ২৪ ডিসেম্বর একইভাবে পাবনা এক্সপ্রেসের দুই সহকারীকে মারধর করেন তারা। গত ২৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে পাবনার পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ প্রশাসনের কাছে বিষয়টির স্থায়ী সমাধানের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন।

ঘোষিত সময়ের মধ্যে কোনো সুরাহা না হওয়ায় আজ সকাল থেকে তাঁরা এই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন বলে হাবিবুর রহমান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102