ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

পাবনার বেড়া উপজেলার আমানপুর থানার নাটিয়াবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে ৩টি দেশিয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, বিপুল পরিমান নকল ঔষধ ও কাঁচামালসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, পাবনার বেড়া উপজেলার রাকশা গ্রামের আব্দুল্লাহ আল মনসুর মিঠু (৩৫) ও একই উপজেলার নাটিয়াবাড়ি রাজনারায়নপুর গ্রামের আব্দুল আল ছিয়াম কাজী (২২)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ও আমিনপুর থানা পুলিশ আমিনপুরের নাটিয়াবাড়ি এলাকার আলম হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়।

অভিযানে ওই বাড়ির একটি কক্ষে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে একটি খেলনা পিস্তল,একটি দেশি তৈরি রিভলবার, ২টি র্শাটারগান,বিপুল পরিমানের নকল ঔষধ ও ঔষধ তৈরির কাঁচামাল উদ্ধার করে। অস্ত্র তৈরির ২ জন কারিগরকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অবৈধ অস্ত্র তৈরির বিষয়টি স্বীকার করেছে। আটক দু’জনের বিরুদ্ধে মামলায় দায়ের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102