ads
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনায় সম্বন্ধীর ছুরিকাঘাতে ভগ্নিপতি খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

পারিবারিক বিরোধের জেরে পাবনা শহরের অনন্ত বাজার এলাকায় ভগ্নিপতি বিশাল রায়কে (২২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সম্বন্ধীর বিরুদ্ধে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ওই এলাকার সুইপার কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহত বিশাল পাবনা পৌর শহরের অনন্ত বাজার দক্ষিণ রামপুর মহল্লার উত্তম রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত বিশালের সম্বন্ধীর নামও বিশাল। পেশায় তারা দুইজনই সুইপার। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ ছিল। এরই জেরে শনিবার সকালে ভগ্নিপতি বিশাল বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে সুইপার কলোনীর সামনে সম্বন্ধী বিশালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভগ্নিপতি বিশালকে কুপিয়ে ফেলে পালিয়ে যায় তার সম্বন্ধী। পরে স্থানীয় লোকজন আহত বিশালকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। জড়িতকে ধরতে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102