ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনায় ১ হাজার ৮৬ ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে ‘স্বপ্নের নীড়’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

মুজিব শতবর্ষ উপলক্ষে পাবনায় ১ হাজার ৮৬ ভূমিহীন ও গৃহহীন পাচ্ছে ‘স্বপ্নের নীড়’। ১ম পর্যায়ে গৃহহীনদের মাঝে দুই শতক জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। আগামী ২৩ জানুয়ারি আশ্রয়ন প্রকল্পের ঘরগুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে হস্তান্তর করবেন।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক কবীর মাহমুদ এ তথ্য জানান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জেলার ৯টি উপজেলার ১ হাজার ৮৬ টি পরিবার গৃহহীন আশ্রয়ন প্রকল্পের আওতায় দুই শতক জমিসহ একটি করে সেমি পাকাঘর পাবে। এর মধ্যে পাবনা সদর ৪৪৯, সাঁথিয়া ৩৭২, আটঘরিয়া ৮৫, ফরিদপুর ৫০, ঈশ্বরদী ৫০, চাটমোহর ৩০, সুজানগর ২০, বেড়া ২০ এবং ভাঙ্গুড়া উপজেলায় ১০ টি পরিবার এই স্বপ্নের নীড় পাবে। বাড়ি গুলো ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুইটি কক্ষের। এতে আরও থাকছে একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর অঙ্গীকার মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে এই কার্যক্রম। প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরাই পাবে এ ঘরগুলো। এর ফলে পরিবারগুলো পাবে সামাজিক মর্যাদা ও নতুন ঠিকানা।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহেদ পারভেজ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102